গ্রীষ্মের
ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে বনভোজনে গেছেন শফিক সাহেব। হঠাৎ জানা গেল,
তাঁর ছোট ছেলে মন্টিকে কোথাও পাওয়া যাচ্ছে না। চারদিকে খোঁজ খোঁজ রব, ভীষণ
দুশ্চিন্তায় পড়ে গেল সবাই।
খানিক বাদে মন্টিকে পাওয়া গেল একটু দূরে একটা ঘন জঙ্গলের মধ্যে।
ধমক দিয়ে বললেন মন্টির মা, ‘পাজি ছেলে! কাউকে না বলে চলে এসেছ কেন? কোথায় যাচ্ছ, সেটা অন্তত বলে যাবে। বুঝেছ?’
‘ওকে। ডিজনিল্যান্ড।’ বলেই উল্টো দিকে হাঁটা ধরল মন্টি।
No comments:
Post a Comment